শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগের দোয়া-খাবার বিতরণ

সমীরণ রায় : [২] আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে মিলাদ, দোয়ার আয়োজন ও খাবার বিতরণ করেছে আওয়ামী যুবলীগ।

[৩] জুমা নামাজের পর রাজধানীর মিরপুরে শাহ আলী (র.) মাজার মসজিদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে মিলাদ, দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়। অনষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং করোনা ভাইরাস থেকে দেশবাসীর মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

[৪] শুক্রবার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৪ দিনের কর্মসূচির অংশ হিসেবে জুমা এবং বাদ আছর এসব কর্মসূচি পালিত হয়।

[৫] এতে অংশ নেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল। এ সময় সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ এসময় যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।

[৬] বাদ আসর হাইকোর্ট মাজার প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে মিলাদ, দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়। এ মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজাসহ যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়