শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২৫ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক আদালতে হারলো ভারত, জরিমানাও গুণতে হবে

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক আদালতে কর দাবির মামলায় ভোডাফোনের কাছে হারল ভারত। শুধু তাই নয় ভারতকে দিতে হবে ৫৫ লাখ টাকা জরিমানা।

রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন ট্রাইবুনাল নেদারল্যান্ডসের কোম্পানিটির পক্ষে রায় দেয়। সুদ ও জরিমানাসহ যে কর দায় ভোডাফোনের ওপর ভারতের সরকার আরোপ করেছে, তা নেদারল্যান্ড ও ভারতের মধ্যে একটি আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন।

একটি সূত্র জানিয়েছে, সুদ ও জরিমানাসহ ২০০ কোটি ডলারের কর এবং আরও ১৮৯ কোটি ডলার ভোডাফোনের কাছে দাবি করেছিল ভারত।

প্রায় ছয় বছর পর এই মামলার রায় দিল আন্তর্জাতিক আদালত। ইন্টারন্যাশলান আর্বিট্রেশন ট্রাইবুনালে যাওয়ার আগে ২০১২ সালে ভোডাফোনের পক্ষে রায় দিলেও পরবর্তীতে আইন পরিবর্তন করে পুরনো চুক্তির উপরেও করারোপের বিধান করে দেশটি।
সময়.টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়