শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে ট্রেনে কাটা পরে পথ শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি: [২] শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জেলার পাগলা উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত (১২) পরিচয়ের এক পথশিশুর মৃত্যু হয়েছে।

[৩] পুলিশ জানায়, শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন মশাখালী স্টেশনে আসে।

[৪] মশাখালী স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় পথশিশুটি এক বগির ছাদ থেকে অন্য বগির ছাদে যাওয়ার চেষ্টা করলে মাঝখানের ফাঁক দিয়ে নিচে পড়ে যায়।

[৫] এতে তার কোমর থেকে পা পর্যন্ত থেতলে গুরুতর আহত হয়। ট্রেন চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুটি মারা যায়।

[৬] গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল্লাহ হিরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে শিশুটির নাম পরিচয় এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়