শিরোনাম
◈ ঘোড়াশাল-পলাশ সার কারখানা উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ◈ শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল ◈ গ্যাস সংকট, অর্ডার কমে যাওয়া ও লোকসানে শিল্পনগরী গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবন ◈ বিশ্বকা‌পে আন‌ন্দের মা‌ঝে বেদনার সুর, শাস্তির মু‌খে মেক্সিকো  ◈ চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ কোথায় ◈ হরমুজ প্রণালী বি‌দে‌শি‌দের খেলার মাঠ নয়,যুক্তরা‌স্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরান সামরিক সদরদপ্তরের ◈ ডেঙ্গুর থাবায় চট্টগ্রাম, চার গুণ বেড়েছে রোগী ◈ সবুজ জ্বালানিতে বড় বিনিয়োগ টানতে নতুন কৌশল নিচ্ছে সরকার ◈ খামেনির শেষ বিদায়: তেহরানে জড়ো হচ্ছেন লাখো মানুষ, কফিন পৌঁছাল হত্যাস্থলে ◈ বাংলাদেশের আগে ভারত টেস্ট সি‌রিজ খেল‌তে শ্রীলঙ্কায় যা‌বে

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে স্কুল ছাত্রী নিলা রায় হত্যাকাণ্ডে প্রধান আসামির বাবা-মা গ্রেপ্তার

ইমদাদুল হক: [২] ছুরিকাঘাত করে স্কুল ছাত্রী নিলা রায় হত্যাকান্ডের ঘটনায়প্রধান অভিযুক্ত ঘাতক মিজানের বাবা মাকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি দল ৷ এ নিয়ে এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হলেও ঘাতক মিজান ধরা ছোঁয়ার বাইরে দিন কাটাচ্ছে।

[৩] তবে প্রধান আসামি মিজানকে ধরতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনী ক্ষোভ প্রকাশ করছে স্থানীয় এলাকাবাসীসহ সুশীল সমাজের ব্যক্তিরা।

[৪] বৃহস্পতিবার রাতে তাদেরকে মানিকগঞ্জ চারীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

[৫] গ্রেফতাররা হলেন-সাভারের ব্যাংক কলনী এলাকার হাজী আইয়ুব আলীর ছেলে আব্দুর রহমান (৬০) ও তার স্ত্রী নাজমুন্নাহার সিদ্দিকা (৫০)। তারা প্রধান আসামি মিজানের বাবা-মা। হত্যা মামলায় আব্দুর রহমান ২ নং ও নাজমুন্নাহার ৩ নং আসামি।

[৬] নিহত নিলা মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ন রায়ের মেয়ে। সে তার পরিবার নিয়ে পৌর এলাকার কাজী মোকমা পাড়ায় একটি বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় অ্যাসেড স্কুলে দশম শ্রেণীতে লেখাপড়া করতো।

[৭] র‌্যাব সূত্র থেকে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাতে নিলা রায় নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করে মিজানুর রহমান নামে এক ব্যক্তি। পরে তার বাবা নারায়ন রায় বাদি হয়ে মিজানুর রহমানকে প্রধান আসামি করে তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন্নাহারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেফতারে অভিযান চালছে। পরে বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ চারীগ্রাম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

[৮] র‌্যাব-৪ সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ জানান, আসামীদের সাভার থানায় হস্তান্তর করা হবে। সেই সাথে এই মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে৷

[৯] প্রসঙ্গত, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মিজানুর রহমানের সহযোগী সেলিম পালোয়ান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়