শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৬ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ি ফাঁকা পেয়ে ছাত্রীকে গৃহশিক্ষকের ধর্ষণ

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক মাজহারুল ইসলাম রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে গৃহশিক্ষকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর মা। পরে দুপুরেই সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে রায়হানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রায়হান একই এলাকার ইসকানদার আলীর ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীকে বাড়িতে এসে পড়াতেন রায়হান। ছাত্রীর বাবা-মা কাজের জন্য সারাদিন বাড়ির বাইরে থাকেন। ১৮ সেপ্টেম্বর রায়হান বাড়ি ফাঁকা পেয়ে ছাত্রীকে ধর্ষণ করেন। পরে বিষয়টি মা-বাবাকে জানায় ভুক্তভোগী ছাত্রী। এর আগেও একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় গৃহশিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর মা। পরে অভিযুক্ত রায়হানকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ