শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫০ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম চাঁদগাও থানা এলাকায় চোরাই মোবাইল সহ দুইজন গ্রেফতার

রাজু চৌধুরী:[২] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানে ৭ টি চোরাই মোবাইল সহ ২জন গ্রেফতার
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মহিউদ্দিন(২২), পিতা-মৃত ফখরুদ্দিন, মাতা- জমিলা বেগম, সাং-রাহাত্তার পুল, বড় কবরস্থান, লম্বা উজির বাড়ি, থানাঃ- চান্দগাঁও, জেলাঃ- চট্টগ্রাম এবং মোঃ জহির আলম সাকিব(২০), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-কামরুন্নাহার, সাং-রাহাত্তার পুল, মাজার গেইট, ওয়াইজের পাড়া(বিনির মায়ের বাড়ি), থানা- বাকলিয়া, সিএমপি, চট্টগ্রাম।

[৩] মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ পুলিশ কমশনার এস এম মোস্তাইন হোসেন বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোঃ আবুবকর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোঃ গোলাম ছরোয়ার এর তত্ত্বাবধানে উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাজিব হোসেনের নেতৃত্বে ১৮নং টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন রাহাত্তার পুল মোড়স্থ ফুলকলি মিষ্টির দোকানের সামনে হতে ৪ টি চোরাই মোবাইল ফোন সহ (১) মোঃ মহিউদ্দিন (২২) এবং বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার মোড়স্থ বনফুল মিষ্টির দোকানের সামনে হতে ৩ টি চোরাইমোবাইল ফোন সহ (২) মোঃ জহির আলম সাকিব (২০) দের গ্রেফতার করেন।

[৪] গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ