শিরোনাম
◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৮ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্থনৈতিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি: [২] যার জমি আছে, ঘর নেই সেই প্রকল্পের আওতায় দেশের সকল নাগরিক ঘর পাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে এ ব্যাপারে।

[৩] এ বিষয়ে বড় বাজেট করা হচ্ছে। আগামীতে গৃহহীণদের খুজে খুজে বের করে বাসগৃহ করে দেবে সরকার। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মুজিবনগর দারিয়াপুরে দুর্যোগ সহনীয় বাসগৃহ সুবিধাভোগী প্রাপ্তদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং বিভিন্ন দপ্তরে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।

[৪] এসময় তিনি আরো বলেন, বিশ্ব মহামারীর সময়েও অর্থনৈতিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। দেশের কোন মানুষ গৃহহীণ অবস্থায় থাকবে না।

[৫] বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর দারিয়াপুর প্রেরণা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন উপসচিব এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব রেজাউল আলম, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু বিশ্বাস, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম প্রমুখ।

[৬] অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার। স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্য দেন দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী। দুর্যোগ সহনীয় ঘর প্রাপ্ত সুবিধাভোগীর মধ্যে বক্তব্য দেন আশরাফুল ইসলাম ও তুষার আলী। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ