শিরোনাম
◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও) ◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের ◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে দেউলিয়া হয়েছে জাপানের পাঁচ শতাধিক কোম্পানি

জেরিন আহমেদ: [২] বেসরকারি একটি ক্রেডিট রিসার্চ ফার্মের অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

[৩] মহামারী করোনায় শুধু মানুষের জীবন বিপন্নই করেনি, ক্ষুদ্র ও মাঝারি কোম্পানি এবং স্টোরগুলোর টিকে থাকার লড়াই অসম্ভব করে দিয়েছে। গত ফেব্রুয়ারির পর থেকে জাপানের পাঁচ শতাধিক কোম্পানি দেউলিয়া হয়েছে। খবর মাইনিচি।

[৪] এরআগে টেইককো ডাটাব্যাংক লিমিটেডের উপাত্তেও পাঁচ শতাধিক কোম্পানির দেউলিয়াত্বের তথ্য উঠে এসেছে।

[৫] টোকিও শকো রিসার্চ লিমিটেডের অনুসন্ধানে দেখা গেছে, গত ১৫ সেপ্টেম্বর নাগাদ জাপানে দেউলিয়া হওয়া ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। সবচেয়ে বেশি দেউলিয়াত্ব দেখা গেছে রেস্তোরাঁ ও ক্যাফেতে। ওই সময়ে প্রায় ৭০টি রেস্তোরাঁ ও ক্যাফে দেউলিয়াত্ব বরণ করেছে। অস্থায়ীভাবে রিটেইল স্টোরগুলো বন্ধ হওয়া দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে পোশাক শিল্প। সেখানে ৫৪টি স্টোর ব্যবসা গুটিয়ে নিয়েছে।

[৫] সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের প্রশাসন মালিক ও কর্মীদের রক্ষায় ব্যর্থ হয়েছে, যদিও তিনি বলেছিলেন যে রাজনীতির দায়বদ্ধতা হচ্ছে কর্মসংস্থান টিকিয়ে রাখা। করপোরেট বিপর্যয় থেকে রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার চিহ্নিত করে জরুরি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন তিনি।

[৬] টোকিও উপকণ্ঠস্থ শহর চফুর একটি ফরাসি রেস্তোরাঁর মালিক দুঃখ নিয়ে বলেন, আমি কিচেনে কাজ করতে পারছি না এবং ব্যবসায় উদ্দীপনা হারিয়ে ফেলেছি। ৬৯ বছর বয়সী এ জাপানি ভদ্রলোক মার্চের শেষের দিকে রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছিলেন। কভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি ও দেশব্যাপী লকডাউনের পরিপ্রেক্ষিতে এপ্রিলের মাঝামাঝিতে রেস্তোরাঁটি স্থায়ীভাবেই বন্ধ করে দেন। নিজের রেস্তোরাঁকে খুব পছন্দ করতেন এবং ৪৫ বছর ধরে সেবা দেয়া নিয়ে গর্ব করতেন।

[৭] উল্লেখ্য, গত (২৮ আগস্ট) শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শিনজো অ্যাবে। ৭১ বছর বয়সী মি. সুগা বর্তমানে জাপানের মন্ত্রিসভার প্রধানের দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। দেশটিতে জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত আগামী ২০২১ সাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিয়ে যাবেন ইউশিহিদে সুগা। সূত্র: সিএনএন, টুডে নিউজ

  • সর্বশেষ