শিরোনাম
◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩১ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যবিপ্রবিতে নতুন করে ২০ জনের কোভিড শনাক্ত

রহিদুল খান : [২] যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে যশোর ও মাগুরার ২০টি নমুনা করোনা পজেটিভ পাওয়া গেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে পরীক্ষা শেষে বুধবার সকালে এই তথ্য প্রকাশ করা হয়।

[৩] বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন তাদের ল্যাবে তিন জেলার সন্দেহভাজন করোনা রোগীদের মোট ১১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৭টি নেগেটিভ ফল এসেছে।

[৪] এদিন যশোর জেলার ৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫টি পজেটিভ ফল দিয়েছে।

[৫] মাগুরার ২৯টি নমুনা পরীক্ষা করে পাঁচটি পজেটিভ ফল পাওয়া যায়। আর নড়াইলের পরীক্ষিত দুটি নমুনাই নেগেটিভ ফল দেয়।

[৬] পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।

[৭] স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার ৭৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে দুই হাজার ৭২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৪ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়