শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় স্কুলছাত্রীর চুলকাটার ঘটনায় এক নারী গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি: [২] নিয়ামতপুরে রাস্তা থেকে তুলে নিয়ে এক ছাত্রীর মাথার চুল কেটে নির্যাতনের ঘটনায় রুপালী নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুপালী প্রধান আসামি রায়হানের স্ত্রী।

[৪] পুলিশ জানায়, ভোরে মান্দা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুল কাটার কথা শিকার করেন তিনি। রূপালীর দাবি, তার স্বামী রায়হানকে প্রায়ই বিরক্ত করতো ওই ছাত্রী। তাই শাস্তি দিতেই গত সোমবার বিকেলে নিয়ামতপুরের রাস্তা থেকে তুলে নিয়ে তার চুল কেটে দেয়া হয়। ভাইরাল হয় নির্যাতনের এই ভিডিও।

[৫] নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ছাত্রীর চুল কেটে নির্যাতনের ঘটনায় গত সোমবার রাতে তার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। এরপর পুলিশ রায়হান নামে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করে পরে তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়।

[৬] উল্লেখ্য, নওগাঁ নিয়ামতপুরে এক শিক্ষার্থীকে প্রায়ই উত্ত্যক্ত করত রায়হান নামে এক যুবক। একপর্যায়ে ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় রায়হানসহ কয়েকজন বখাটে। এরপর বাড়িতে নিয়ে গিয়ে তারা শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয় এবং শারীরিকভাবে নির্যাতন করে। চুল কাটার দৃশ্য মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ