শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের কারণে স্থগিত করা হয়েছে এ বছরের নোবেল পুরস্কার অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক : [২] তবে সরাসরি অনুষ্ঠান আয়োজন না করা হলেও অনলাইনে অনুষ্ঠান পরিচালনা করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। অনলাইনের মাধ্যমে বিজয়ীরা নিজ নিজ দেশ থেকে অংশ নিবেন। প্রয়োজনে প্রাইজ দেয়ার ক্ষেত্রে বিজয়ীদের নিজ নিজ দেশের হাইকমিশনের সহায়তা নেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

[৩] সাধারণত প্রতিবছর ডিসেম্বর মাসে নোবেল পুরস্কার বিজয়ীদের সুইডেনের রাজধানী স্টোকহোমে পুরস্কার গ্রহণের জন্যে আমন্ত্রণ জানানো হয়। এবং অনাম্বর অনুষ্ঠানের মাধ্যমে সুইডেনের রাজা বিজয়ীদের মাঝে মেডেল ও ডিপ্লোমা দেয়া হয়ে থাকে। তবে কোভিড মহামারির অবস্থা বিবেচনা করে মেডেল এবং ডিপ্লোমা বিজয়ীদের নিজ নিজ দেশে প্রেরণ করা হবে, যা নোবেল প্রাইজের শুরুর পর থেকে এবারই প্রথম করা হচ্ছে।

[৪] দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কারণে এর আগে ১৯৪৪ সালে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল, যা পরবর্তীতে ১৯৪৫ সালে অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়।

[৫] উল্লেখ্য, এ বছরের নোবেল প্রাইজ চিকিৎসা বিজ্ঞান, পদার্থ, রসায়ন, সাহিত্য, অর্থনীতি এবং শান্তিতে অক্টোবরের ৫-১২ তারিখের মধ্যে ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়