শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজস্থান রয়্যালস তুলে নিল ১৬ রানের জয়

রাহুল রাজ : [২] ফাফ ডু প্লেসিসের ব্যাটিংয়ে ভর করে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের আশা জাগিয়ে রেখেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু ১৮.৫ ওভারে নিজের ৭২ রানে ফাফ ডু প্লেসিস আউট হলে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়। শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইরে দরকার ছিল ৩৭ রান।

[২] ধোনি এদিন ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। সেই সাথে অনেক দিন পরে দর্শক দেখতে পায় হেলিকাপ্টার শটে সেই পরিচিত ছক্কা। শেষ ওভারে মাহির ব্যাট থেকে আসে ৩ টি বিশাল ছক্কা।

[৩] চেন্নাই ভক্তদের জন্যই সাবেক এই অধিনায়কের ছক্কা গুলোই ছিল শান্তনা। শেষে ২০০ রানে ওভার শেষ হলে। রাজস্থান ১৬ রানে জয় নিজেদের করে নেয়।

[৪] এর আগে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসন এবং স্টিভ স্মিথের ১২১ রানের রেকর্ড জুটিতে ভর করে রাজস্থান রয়্যালর্স সংগ্রহ করে ২১৬ রান।

[৫] মারমুখি মেজাজে রাজস্থান চার-ছয়ের ফুলঝুরি স্কোর বোর্ড সমৃদ্ধ করতে থাকে। এবারের আইপিলে প্রথমবারের মত ২০০ রানে লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে রাজস্থান। সঞ্জু স্যামসন ৭৪ এবং স্টিভ স্মিথ ৬৯ রান তুলে এই বিশাল স্কোরে বড় অবদান রাখে।

[৬] শেষ ওভারে জোফ্রা আর্চারের পরপর ৪ বলে ৪ ছক্কার সাথে ২৯ রান রাজস্থানের দর্শকদের মন জয়ের সাথে ক্রিকেট প্রেমীদের স্মৃতীতে অনেক দিনের স্মরণীয় হয়ে থাকবে। এই বোলার ৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়