শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৭ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নিউইয়র্কের পুলিশ অফিসার গ্রেপ্তার

লিহান লিমা: [২] গ্রেপ্তারকৃত পুলিশ অফিসার তিব্বতিয়ান সম্প্রদায়ের ব্যক্তি। তার বিরুদ্ধে চীনা সরকারের কাছে নিউইয়র্কের তিব্বতিয়ান সম্প্রদায়ের তথ্য পাচারের অভিযোগ আরোপ করা হয়। চ্যানেল নিউজ এশিয়া

[৩]সোমবার মামলার অভিযোগপত্রে বলা হয়, ওই অফিসার শহরের কুইন্স সেকশনের একটি স্টেশনে কাজ করতে। এই স্টেশনটি নিউইয়র্কের চীনা দূতবাসের এক সদস্যের দ্বারা পরিচালিত ছিলো।

[৪]তিব্বতিয়ান সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ থাকায় ৩৩ বছরের ওই ব্যক্তি ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত চীন সরকারকে এই সম্প্রদায়ের খবরাখবর দিতেন। ওই পুলিশ সদস্য ছিলেন ইউএস আর্মি রিজার্ভ এরও অফিসার। তিনি নিউইয়র্কের পুলিশ বিভাগের ইভেন্টে চীনা দূতাবাসের সদস্যদের প্রবেশের সুযোগ করে দিতেন।

[৫]অভিযোগ রয়েছে, এই কাজের জন্য চীনা কর্তৃপক্ষ তাকে হাজার হাজার ডলার অর্থ দিতো। ওই অফিসারের বিরুদ্ধে দেশের মাটিতে বসে বিদেশীদের জন্য কাজ করা ও জনসেবা কাজের অবমাননাসহ মোট চারটি অভিযোগ দায়ের করা হয়েছে। তাকে চাকরি থেকেও প্রত্যাহার করা হয়েছে।

[৬]চীনে জন্ম নেয়া ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে আসেন। তিনি দাবী করেন নিজের তিব্বতিয়ান সম্প্রদায়গত কারণে তিনি চীনা কর্তৃপক্ষের নির্যাতনের শিকার হয়েছেন।

[৭]১৯১২ থেকে ১৯৫০ সাল পর্যন্ত তিব্বতকে স্বায়ত্তশাসনের অধিকার দিল্ওে ১৯৫১ সালে বেইজিং পুনরায় তিব্বতের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তিব্বতের ধর্মগুরু দালাইলামা ১৯৫৯ সাল থেকেই নির্বাসনে রয়েছেন।

  • সর্বশেষ