শিরোনাম
◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিপুল সংখ্যক ইয়াবাসহ দম্পতি আটক

সুজন কৈরী : [২] রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিয়ান চালিয়ে ৮ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে র‌্যাব-১০। আটকরা হলেন- মো. দিদারুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী সেলিনা আক্তার (৩০)।

[৩] রোববার দিবাগত রাতের দিকে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে। তাদের কাছ থেকে থেকে ২টি মোবাইল ফোনসেট ও নগদ ৪ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়েছে।

[৩] র‌্যাব-১০ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকাসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়