শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সংশোধন বিল ২০২০ সংসদে উপস্থাপনের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, ২০২০ আগামী সংসদ অধিবেশনে উপস্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটি বিলে কতিপয় সংশোধনী এনে সংসদে উপস্থাপনের সুপারিশ করে।

[৩] একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এর সভাপতিত্বে চতুর্দশ বৈঠক আজ রবিবার ২০ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

[৪] বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কমিটি সদস্য নসরুল হামিদ, মোঃ আবু জাহির, মোঃ আলী আজগর, মোঃ নূরুল ইসলাম তালুকদার, মোঃ আছলাম হোসেন সওদাগর এবং বেগম নার্গিস রহমান অংশগ্রহণ করেন।

[৫] বৈঠকে ত্রয়োদশ বৈঠকের কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া“বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, ২০২০” পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রনয়ণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

[৬] বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ