শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৫ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার চার মামলা স্থগিতই থাকবে : আপিল বিভাগ

নূর মোহাম্মদ : [২] বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া চার মামলার কার্যক্রম স্থগিত রেখেছেন আপিল বিভাগও। মামলাগুলো সচল করতে চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে রোববার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টকে রুল শুনানি করতে বলা হয়েছে।

[৩] এর আগে হাইকোর্ট এসব মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন। পরে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার অভিযোগে তিনটি ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরুপ মন্তব্যে মানহানির একটি মামলা রয়েছে।

[৪] আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। আর খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়