শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১১ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিক ওয়াদুদ: হাটহাজারী মাদ্রাসার আন্দোলন , এলিট মিডিয়ার লিবারেল বায়াস

মুশফিক ওয়াদুদ: এলিট মিডিয়ার লিবারেল বায়াস নিয়ে আমার ১৮ সেপ্টেম্বরের পোস্টটি নিয়ে অনেকেই মন্তব্য করেছেন যে দেশের মিডিয়া হাটহাজারীর আন্দোলন এবং পরবর্তী সময়ে শফী সাহেবের মৃত্যুর ঘটনা ঠিকমতোই প্রকাশ করেছে। কিন্তু আমি না দেখেই, নিশ্চিত না হয়েই মন্তব্য করেছি। এলিট মিডিয়াতে আমি এ বিষয়ে সংবাদ দেখিনি, মানে এটা বোঝাইনি যে সংবাদ হয়নি। বলতে চেয়েছি যে সংবাদ গুরুত্ব দিয়ে ছাপা হয়নি।
এখন গুরুত্ব দিয়ে ছাপা হয়নি এটা কীভাবে মাপা যায়। এ ধরনের অন্য যেকোনো আন্দোলনের কাভারেজের সাথে তুলনা করে। কিন্তু এই তুলনা কীভাবে করবো? সংবাদের ট্রিটমেন্ট এবং কনটেন্ট হিসাব করে। আমি ছাপা সংবাদপত্রগুলো দেখতে পারিনি, তবে বিভিন্ন ই-পেপার এবং অনলাইন ভার্সন দেখার পর এটা নিশ্চিতভাবেই বলতে পারি, এ ধরনের অন্য ঘটনাগুলো যতোটা ট্রিটমেন্ট পায়, এটা তার ২০/৩০ শতাংশও পায়নি।
যে সংগঠন এবং তার প্রধান দেশের রাষ্ট্র ব্যবস্থা পরির্বনের চেষ্টায় বলা যায় প্রায় কাছা কাছি চলে গিয়েছিলেন, তার নিজের প্রতিষ্ঠান থেকে অপসারণ এবং মৃত্যুর ঘটনা দেশের প্রধান প্রধান পত্রিকায় এক কলাম ট্রিটমেন্ট পেয়েছে। এটা কি স্বাভাবিক একটি বিষয়? আমি আপনি পছন্দ করি কী, না করি শাপলার সমাবেশ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় একটি সমাবেশ এবং ঘটনা ধরলাম মিডিয়া এই ব্যক্তিকে পছন্দ করেন না, কিন্তু তাতে বিষয়টি গুরুত্বহীন একটি সংবাদে পরিণত হয় না। এইটা হচ্ছে লিবারেল মিডিয়া বায়াস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়