শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: সিনহার বেলায় মিডিয়া যতোটা উৎসাহ দেখিয়েছে, ওয়াহিদার বেলায় ততোটা নয়

শওগাত আলী সাগর: ইউএনও ওয়াহিদাকে হত্যা চেষ্টার ঘটনায় যেদিন ‘চুরি’ তত্ত্ব বাজারে ছেড়ে দেওয়া হয়- সেদিনই সন্দেহ জেগেছিলো বেচারি বেঁচে গেলেও বিচার পাবে না। বিষয়টা ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে। ‘চুরি’ আর ‘অফিসের কর্মচারীর’ মধ্যে মানুষের দৃষ্টিকে আটকে রেখে ওয়াহিদার বাবার জমি কেনা, বাড়িতে টাকা পাওয়ার (ভাগ্যিস ইয়াবা বা গাঁজা পাওয়া গেছে- এমন খবর এখনো আসেনি। বলা যায় না- আমাদের মিডিয়া সেটিই প্রচার করে দিতে পারে) দিকে চলে গেছে।

ইউএনও ওয়াহিদা হত্যাচেষ্টার ঘটনাটিকে যতোটা সম্ভব খেলো করে দিয়ে ওয়াহিদা সম্পর্কে জনমনে একটা সন্দেহের বীজ ঢুকিয়ে দেওয়া গেলে অপরাধীরা বেঁচে যায়। মনে হচ্ছে ওয়াহিদাকে হত্যার চেষ্টাকারীদের বাঁচিয়ে দেওয়ার সবচেষ্টাই চলমান আছে। সিনহা হত্যার বেলায়ও কিন্তু এ ধরনের একটি প্রক্রিয়া শুরু হয়েছিলো। কিন্তু সাবেক সহকর্মীর জন্য সেনাবাহিনীর প্রতিক্রিয়া সম্ভবত সেটি ঠেকিয়ে দিয়েছে। ওয়াহিদার জন্য তার প্রশাসন ক্যাডার শক্তভাবে দাঁড়িয়েছে বলে মনে হয় না। সিনহার বেলায় মিডিয়া যতোটা উৎসাহ দেখিয়েছে, ওয়াহিদার বেলায় সে রকম মনে হচ্ছে না। বেচারী ইউএনও ওয়াহিদা! মার খাওয়ার পর এখন তার চরিত্র নিয়ে টানাটানি শুরুর প্রস্তুতি চলছে বলে মনে হচ্ছে। মিডিয়াও সেই প্রস্তুতিতে আছে বলেই মনে হয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়