শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারও বেড়েছে স্বর্ণের দাম, ভরি ৭৬ হাজার ৪৫৮ টাকা

শরীফ শাওন: [২] শুক্রবার থেকে ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরিতে (১১.০০৮ গ্রাম) বেড়েছে ২ হাজার ৪৫০ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এর দাম ছিলো ৭৪ হাজার ৮ টাকা। এর আগে গত ১০ সেপ্টেম্বরও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিলো।

[৩] বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল জুয়েলারী ব্যবসায়ীকে বাজুস র্নিধারিত মূল্য তালিকায় বিক্রির অনুরোধ করা হলো।

[৪] শুক্রবার থেকে জুয়েলারি দোকানগুলোতে বাজুসের নির্দেশনা মতে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হচ্ছে ৭৩ হাজার ৩০৮ টাকা। ১৮ ক্যারেট ৬৪ হাজার ৫৬০ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ৫৪ হাজার ২৩৮ টাকা। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়