শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক জুলহাস হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে সিংগাইরে মানববন্ধন ও প্রতিবাদসভা

সিরাজুল ইসলাম: [২] ঢাকা জেলার ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিজয় টিভি প্রতিনিধি মো. জুলহাস উদ্দিন হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

[৩] বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩ টায় উপজেলা পরিষদে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সিংগাইর প্রেসক্লাব ও স্থানীয় সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো. কোহিনুর ইসলাম রাব্বি।

[৪] মাইটিভি প্রতিনিধি মো. বাদল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক মো. সিরাজুল ইসলাম, মাসুম বাদশাহ, রকিবুল হাসান বিশ্বাস, মো. জয়নাল আবেদিন, মো. সাইফুল ইসলাম শিকদার, মো. ইয়াকুব মোল্লা। বক্তারা সাংবাদিক জুলহাস হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে ফাঁসির দাবী জানান। সেই সাথে সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবী করেন।

[৫] এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. মিজানুর রহমান, মোস্তাক আহম্মেদ, মোহাম্মদ আলী রিপন, মো. হাবিবুর রহমান, মো. রিয়াজুল ইসলাম, আব্দুল গফুর, মো. আসলাম হোসেন, আবদুল্লাহ আল মামুন, মো. শামীম হোসেন ও মো. আলামিন প্রমুখ।

[৬] উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর দুর্বৃত্তরা ধামরাই উপজেলার বারোবাড়িয়া বাসষ্ট্যান্ড সংলগ্ন কালিমন্দিরের পাশে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে সাংবাদিক জুলহাসকে। এ ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়