শিরোনাম
◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে কোভিড যুদ্ধে ৩৮২ জন চিকিৎসকের প্রাণহানি, তীব্র ক্ষোভ আইএমএ-র

রাশিদুল ইসলাম : [২] ঠিক কতজন ভারতীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মারা গেছেন তার কোনো সঠিক তথ্য নেই দেশটির সরকারের কাছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন এ নিয়ে কোন কথা না বললেও স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে জানান এই সংক্রান্ত তথ্য তাঁদের কাছে নেই। কোভিড যোদ্ধাদের মৃত্যু নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় ক্ষোভ জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। টাইমস অব ইন্ডিয়া

[৩] প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে বলেন, হাসপাতালগুলি রাজ্য সরকারের অধীনে। তাই কেন্দ্র কিছু জানে না। চিঠি লিখে মোদী সরকারের কাছে এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যঅল অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন একটি তালিকা প্রকাশ করে দাবি করে ভারতে এপর্যন্ত কোভিডে ৩৮২ চিকিৎসক মারা গেছে যাদের পরিবারের পাশে সরকারের দাঁড়ানোর জন্য।

[৪] চিকিৎসক ছাড়াও কত জন নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী কোভিড সংক্রমণে মারা গিয়েছেন, তাদের তালিকা করার অনুরোধ করা হয়েছে।

[৫] ওই চিঠিতে বলা হয়েছে সরকার যদি এই পরিসংখ্যান রাখতে না পারে, তা হলে মহামারী আইন ১৮৯৭ এবং দুর্যোগ ব্যবস্থাপনা আইন পরিচালনার নৈতিক কর্তৃত্ব হারাবে।

[৬] গত মার্চে ভারতের কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, দেশটির জনস্বাস্থ্য কর্মী ও চিকিৎসকরা ৫০ লাখ টাকা করে বিমার আওতায় আসবেন। চিকিৎসকদের বক্তব্য, কোথায় কত স্বাস্থ্যকর্মী মারা গেছেন সেই তথ্যই যদি না থাকে সরকারের কাছে, তাহলে জাতীয় বিমা মিলবে কি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়