শিরোনাম
◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার!

নুর উদ্দিন: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামি এবং নারী ও শিশু নির্যাতন মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আরো ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ৩টায় আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

[৪] এর আগে, একই দিন সকাল ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়ন ও চরপার্বতী ইউনিয়নে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

[৫] আটককৃতরা হলো- অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত চর পার্বতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌকিদার মফিজ উল্যার ছেলে মমিন উল্যাহ সোহাগ (৩৮), নারীও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত আসামি চর পার্বতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কুসুম কুমার মজুমদার’র ছেলে স্বপন মজুমদার (৩৫), হরি মহন’র ছেলে কুসুম কুমার মজুমদার (৪০), মুছাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রংমালা এলাকার মৃত বেচারাম মজুমদার’র ছেলে প্রহল্লাদ মজুমদার (৫০)।

[৬] থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান’র নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান, (এএসআই) আজিম উদ্দিন , গণেশ্বর তং চঙ্গা, ফরিদ উদ্দিন অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

[৭] কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান মুঠো ফোনে বলেন- আটককৃত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়