শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: সনদ এবং নিবন্ধন হলেই কী সাংবাদিকতায় পেশাদারিত্ব প্রতিষ্ঠা হয়?

শওগাত আলী সাগর: সনদ এবং নিবন্ধন হলেই কী সাংবাদিকতায় পেশাদারিত্ব প্রতিষ্ঠা হয়? দুর্নীতিমুক্ত হয়। ‘সনদ’ বলতে আমরা কী বুঝবো। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। নাকি নতুন কোনো প্রতিষ্ঠানের দেওয়া ছাড়পত্র। সেই সনদ কারা দেবে। শিক্ষাগত যোগ্যতার সনদ আছে এমন সাংবাদিকদের কারো কারও মধ্যে কী অপেশাদার আচরণ নেই? আমার তো মনে হয় ‘নিবন্ধন’ কিংবা ‘ছাড়পত্র’ টাইপের মতো ব্যবস্থাই বরং দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দেয়, উৎসাহ দেয়। সরকারি বিজ্ঞাপনের জন্য মিডিয়াকে যে ডিএফপির নিরীক্ষা রিপোর্ট সংগ্রহ করতে হয়। সেটি কী পুরো মাত্রায় দুর্নীতিতে আচ্ছন্ন নয়।

সাংবাদিকতায় প্রাতিষ্ঠানিক অনৈতিকতার উৎস কী সেটি নয়। দুর্নীতির উৎসও তো সেটাই। সাংবাদিক কর্মচারীদের বেতন দেওয়ার দুটি রেজিস্টার রাখে যে, সব অফিস-সনদ কিংবা নিবন্ধন কী সেটি বন্ধ করতে পারবে। সাংবাদিকদের মাসের শেষের বেতন নিশ্চিত করতে পারবে। যখন তখন ছাঁটাই বন্ধ করতে পারবে। অফিসে অফিসে ‘অমুক ভাই’ ‘তমুক আপা’র টিম নামের সাংবাদিকতার জন্য আত্মঘাতী চর্চা বন্ধ করতে পারবে। আরেকটা কথা বলি, চাঁদাবাজি সাংবাদিকতার পেশাদারিত্বের সমস্যা নয়, আইনশৃঙ্খলার সমস্যা। যেকোনো পেশার নামে চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জরুরি। সেটি ঢাকায় কিংবা মফস্বলে যেখানেই হোক না। সনদ এবং নিবন্ধনের আওয়াজের ভীড়ে ঢাকার সাংবাদিকতার মূল এবং মৌলিক সমস্যা যাতে চাপা না পরে, সে দিকেও নজর রাখা দরকার। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়