শিরোনাম
◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৭ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের শর্ত শিথিল করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসএলসির আবেদন

স্পোর্টস ডেস্ক: [২] বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর এখন গভীর অনিশ্চয়তার মুখে। শর্তের বেড়াজালে সফর আটকে দিয়েছে খোদ শ্রীলঙ্কাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শর্ত মেনে শ্রীলঙ্কা সফরে যেতে মোটেই রাজি নয়। যার কারণে উল্টো শর্ত দিয়েছে বিসিবি।

[৩] শ্রীলংকা সফরে ৩০ জনের বেশি যেতে পারবে না, জাতীয় দলের বাইরে অন্য কোন দলকে দেয়া হবে না আতিথ্য। আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের শ্রীলংকা সফরে এর বাইরেও শর্ত জুড়ে দিয়েছে শ্রীলংকা ক্রিকেট।

[৪] শ্রীলংকা নেমে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে। কোয়ারেন্টিন থাকাকালে হোটেলের বাইরে বেরুতে পারবে না ক্রিকেট দলের কেউ।

[৫] শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রানালয়ের এই বাধ্যতামূলক শর্ত পালনের কথাও জানিয়ে দিয়েছে শ্রীলংকা ক্রিকেট। কিন্তু গতকাল গণমাধ্যমকে বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছেন ইতিহাসের এমন বিরল শর্তে শ্রীলঙ্কা সফরে যাবে না বাংলাদেশ।

[৬] বাংলাদেশ ৪২ জনের বহর নিয়ে শ্রীলঙ্কায় যেতে চাই। সেই সাথে ৭ দিনেরও বেশি সময় কোয়ারেন্টিনে থাকবে না বাংলাদেশ। এসব নিয়ে শ্রীলঙ্কাকে চিঠিও দিয়েছে বিসিবি।

[৭] আর তাই নতুন করে ভাবতে হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে। এদিকে কোয়ারেন্টিন শিথিল করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আর তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে টাইগারদের শ্রীলঙ্কা সফর।

[৮] ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসের সঙ্গে এসএলসির সভাপতি শাম্মি সিলভার আলোচনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কান দৈনিক ‘দা আইল্যান্ড।’

[৯] কোয়ারেন্টিনের সময় ৭ দিন করা এবং বাংলাদেশের দলের জন্য ৩৫ জনের স্কোয়াডের অনুমতি চাওয়া হয়েছে এসএলসির ওই চিঠিতে।
-দা আইল্যান্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়