শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অলিখিত ফাইনালে আজ মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: [২] তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছে অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় ওয়ানডে জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। তাই তিন ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায়। আর সেজন্যই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ এখন অঘোষিত বা অলিখিত ফাইনাল। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় আজ বুধবার সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

[৩] এর আগে সাউদাম্পটনে প্রথম ম্যাচে ১৯ রানে জয় পায় অ্যারন ফিঞ্চের দল। দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিজেদের করে নিতে পারত অসিরা। নিজেদের দোষেই ২৪ রানে হারে তারা। এই জয়ে সিরিজে ১-১ সমতা আনতে পারে ইংল্যান্ড।

[৪] এই ম্যাচে ফিরছেন অজি তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। সিরিজের আগে অনুশীলনে স্মিথকে নেটে বল করছিলেন কোচিং স্টাফের একজন। তার বল আচমকা আঘাত করে মাথায়। এরপর একাদশে সুযোগ হয়নি তার। তবে ইনজুরি কাটিয়ে ফিরছেন তিনি। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলবে স্বাগতিকরা।

[৫] প্রসঙ্গত যে, ২০১৫ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল তারা। এরপর দুবার ইংল্যান্ডের বিপক্ষে খেললেও, দুটি সিরিজই হারে অসিরা। ২০১৮ সালে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়া।

[৬] অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেন, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।

ইংল্যান্ড সম্ভাব্য একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), স্যাম বিলিংস, জস বাটলার (উইকেটরক্ষক), স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, টম কুরান, জফরা আর্চার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়