শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জোড়া অ্যান্টিবডিতে করোনার ওষুধ অক্সফোর্ডের, বৃহত্তর ট্রায়ালের পথে ব্র্রিটেন

রাশিদুল ইসলাম : [২] ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস)তত্ত্বাবধানে এই ওষুধ তৈরি করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং রিজেনারেশন ফার্মাসিউটিক্যাল। অন্যান্য ওষুধের মধ্যে এই অ্যান্টিবডি থেরাপিও করা হবে। জোড়া অ্যান্টিবডি দিয়ে এমন ওষুধ আরএনএ সার্স-কভ-২ ভাইরাল স্ট্রেনকে নিষ্ক্রীয় করে দিতে পারবে। টাইমস অব ইন্ডিয়া/জেরুজালেম পোস্ট

[৩] গবেষকরা বলছেন ভাইরাসের মোকাবিলায় মানুষের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় তার মধ্যে দুটি অ্যান্টিবডিকে স্ক্রিনিং করা হয়েছে। এই জোড়া অ্যান্টিভাইরাল অ্যান্টিবডির মিশ্রণে ককটেল ড্রাগ তৈরি হয়েছে, এর নাম রিজেনারেশন-কভ২। এই অ্যান্টিবডি ককটেলের সেফটি ট্রায়ালে ভাল পাওয়া গেছে।

[৪] অক্সফোর্ড বলছে, ওপেন লেভেল ট্রায়াল বা বহু মানুষের উপর এই থেরাপির পর জানা যাবে তারা ট্রায়ালের কোন স্তরে রয়েছে। অক্সফোর্ডের ইমার্জিং ইনফেকসিয়াস ডিজিজের অধ্যাপক ও এই ক্লিনিকাল ট্রায়ালের চিফ ইনভেস্টিগেটর পিটার হর্বে বলেছেন, ডেক্সামিথাসোনের থেরাপি চলছিল। কোভিডে মৃত্যুহার বাড়তে থাকায় বিকল্প পথের খোঁজ করা হয়। স্টেরয়েডের বদলে সরাসরি অ্যান্টিবডি প্রয়োগ করে ভাইরাস নিষ্ক্রীয় করার প্রক্রিয়া তৈরি হয়েছে। রিজেনারেশন-কভ২ তেমনই একটি সম্ভাব্য ওষুধ যার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে।

[৫] অক্সফোর্ডের ডেপুটি চিফ ইনভেস্টিগেটর মার্টিন ল্যান্ড্রে বলেন, এখনও অবধি রিকভারি ট্রায়ালে লোপিনাভির-রিটোনাভির, ডেক্সামিথাসোন, টোসিলিজুমাব ও কনভালেসেন্ট প্লাজমা থেরাপির প্রয়োগ হচ্ছিল। এবার অ্যান্টিবডি থেরাপি শুরু হচ্ছে ব্রিটেনের হাসপাতালগুলিতে।

[৬] এদিকে ইসরায়েলও মনোক্লোনাল অ্যান্টিবডি নিয়ে গবেষণা চালাচ্ছে। ইসরায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চের গবেষকরা জানিয়েছেন এই মনোক্লোনাল অ্যান্টিবডি ভাইরাসের প্রতিলিপি তৈরির ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়