শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বর্ণবাদ ইস্যুতে পর্দার আঁড়ালে কী হচ্ছে জানেন না হোল্ডিং’

স্পোর্টস ডেস্ক : বর্ণবাদ ইস্যুতে ইংল্যান্ডের সমালোচনা করায় মাইকেল হোল্ডিংকে কড়া জবাব দিয়েছেন জফরা আর্চার। বর্ণবৈষম্য নিয়ে যথেষ্ট সোচ্চার ইংলিশরা বলে দাবি করেছেন ক্যারিবিয়ান বংশোদ্ভূত এই পেসার।

কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হাঁটু মুড়ে বসে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন ইংল্যান্ড দলের ক্রিকেটাররা। তবে এরপর পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এমনটা করতে দেখা যায়নি কাউকেই।

এই বিষয়টি নিয়েই স্কাই স্পোর্টসে প্রশ্ন তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার হোল্ডিং। তিনি বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজ দল চলে গিয়েছে মানে এই নয় যে, স্লোগানটা ভুলে যেতে হবে। বর্ণবিদ্বেষ নিয়ে চুপ করে যেতে হবে। ইংল্যান্ড যখন পাকিস্তানের বিপক্ষে খেলেছে, তখন কেউ হাঁটু মুড়ে বসেনি। এই সিরিজেও কেউ সেটা করছে না। আর তা না করার পিছনে খুব অসাড় যুক্তিও দেওয়া হচ্ছে।
হোল্ডিংয়ের এই বক্তব্যের প্রেক্ষিতেই জবাব দিয়েছেন আর্চার। সিরিজ দুটিতে হাঁটু গেড়ে প্রতিবাদ না জানালেও পর্দার অন্তরালে ঠিকই বর্ণবাদের বিরুদ্ধে কাজ করছে ইংল্যান্ড বলে জানিয়েছেন ২৫ বছর বয়সী ডানহাতি পেসার।

আর্চার বলেন, আমি একদমই নিশ্চিত মাইকেল হোল্ডিং জানেন না পর্দার পেছনে কী হচ্ছে। আমার মনে হয় না তিনি (ইসিবির প্রধান নির্বাহী) টম হ্যারিসনের সঙ্গে কথা বলেছেন। আমি টমের সঙ্গে কথা বলেছি। পর্দার পেছনে আমরা কিছু কার্যক্রমও চালাচ্ছি। আমরা ভুলিনি। এখানকার কেউই ব্ল্যাক লাইভস ম্যাটার ভুলে যায়নি।

এখানেই অবশ্য ক্ষান্ত দেননি আর্চার। মন্তব্য এবং সমালোচনা করার আগে স্বদেশী হোল্ডিংকে গবেষণা করে নেয়ার পরামর্শ দেন তিনি। হোল্ডিং এমনটা বলতে গিয়ে একটু বেশিই রূঢ় হয়েছেন। একটু কর্কশ শোনাবে তবে সমালোচনার আগে তার একটু গবেষণা করে নেওয়া উচিত।
যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে নির্মমভাবে হত্যার পর বেশ কিছুদিন বর্ণবাদ ইস্যু নিয়ে উত্তাল ছিল গোটা বিশ্ব। বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজে হাঁটু মুড়ে বসে প্রতীকী প্রতিবাদ জানান ক্রিকেটাররা। একই সঙ্গে জার্সিতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ স্লোগান নিয়ে খেলতে নামেন তারা।- ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়