শিরোনাম
◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের ◈ বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসায় উদ্যোগী সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ কোথায়, কীভাবে ও কেন অপ্রতীমকে হত্যা করা হলো, জানাল পুলিশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ জাতিসংঘের ৩ সংস্থার নির্বাহী সদস্য নির্বাচিত

বাশার নূরু : [২] জাতিসংঘের সংস্থা ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএস-এর নির্বাহী বোর্ডের ২০২১-২০২৩ মেয়াদে সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ৫৪ ভোটের মধ্যে ৫৩ ভোট পেয়ে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। একটি মাত্র সদস্য দেশ ভোট দানে বিরত ছিল নির্বাচনটিতে।

[৩] ২০২১ সালের ১ জানুয়ারি থেকে নব-নির্বাচিত এই নির্বাহী বোর্ড কাজ শুরু করবে।

[৪] আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ৫৪ সদস্য বিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর আটটি অঙ্গ সংস্থার এই নির্বাচন সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

[৫] বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রা এবং জাতিসংঘের সংস্থাসমূহ ও তার কার্যনির্বাহী বোর্ডসমূহের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার কারণে বাংলাদেশ সুদৃঢ় উত্তরাধিকার, বিশ্বাস ও আস্থার যে সম্পর্ক অর্জন করেছে এ বিজয় তারই বহিঃপ্রকাশ।

[৬] বাংলাদেশ বর্তমানেও ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সদস্য। এছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বর্তমানে ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ