শিরোনাম
◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি ◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লোহাগাড়ায় পাহাড় কাটা ও বালু উত্তোলন, তিনজনকে জেল-জরিমানা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : [২] চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে তিনজনকে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমেদ।

[৩] দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় নয়া পাড়ার মৃত আবদুর রহমানের ছেলে আবদুল আজিজ (৪৫), মৃত কবির আহমদের ছেলে সাহেব মিয়া (৪৫) এবং চুনতি সাতগড়ের মৌলভী পাড়ার আবদুল গাফ্ফারের ছেলে শহীদুল ইসলাম (২৬)।

[৪] ইউএনও তৌছিফ আহমেদ জানান, চুনতি আঞ্জুমানে নওজোয়ান মাঠের পূর্ব পাশে অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানার করা হয়েছে।

[৫] এছাড়া চুনতি ইউনিয়নের সাতগড় ছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারদণ্ড দেয়া হয়েছে। এ সময় অবৈধভাবে উত্তোলন করা দুই হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।সম্পাদনা : ইয়াসিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়