শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাসা থেকে বর্জ্য সংগ্রহের জন্য মাসিক ১শ’ টাকার বেশি চার্জ আদায় করা যাবে না: মেয়র তাপস

সুজিৎ নন্দী : [২] সোমবার নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ‘পিসিএসপি’র কাজের বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই নির্দেশনা দেন।

[৩] মেয়র তাপস বলেন, নতুন আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট হারে আমরা মাসিক চার্জ নির্ধারণ করে দিয়েছে। কোথাও এই হারে ব্যত্যয় করা যাবে না।

[৪] ঢাকাবাসীর একটি বড় অংশ এখনও উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলায় অভ্যস্ত উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, রাজধানী হিসেবে ঢাকার মর্যাদা ও সম্মানকে অনুধাবন করতে হবে।

[৫] নতুন আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনার সূচি আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে নির্ধারণ করেছি। শুরুতে অনেকেই এই সূচি যথাযথভাবে পরিপালন করতে চাইবে না। কিন্তু জনগণকেও সে সূচি পালন করতে উদ্বুদ্ধ করতে হবে ।

[৬] ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিনের উপস্থাপনায় প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নূরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এসময় ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরগণ ও মহিলা কাউন্সিলরবৃন্দ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন ওয়ার্ডে এবং করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়