শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রেহানার জন্মদিনে ফরিদপুরে ছাত্রলীগের ত্রাণ কার্যক্রম

হারুন-অর-রশীদ: [২] পদ্মা বিধৌত ফরিদপুরের নিম্নাঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। "বন্যা ও বন্যা পরবর্তী প্রতিকূলতা মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার উপহার" শিরোনামে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় ধারাবাহিক ভাবে আজ সোমবারও ফরিদপুরে ত্রাণ বিতরণ করা হয়।

[৩] ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন মোঃ শাহেদের পরিচালনায়, ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের এর সহযোগীতায় কার্যক্রমটি সম্পর্ণ হয়।

[৪] বন্যা কবলিত ফরিদপুর সদরের রোকন হাজিডাঙ্গি,পাল ডাঙি,মজিদ মন্সির ডাঙ্গি, কাজেম মাতুব্বর ডাঙ্গি,তমিজউদদীন মন্ডলের ডাঙি,খবির মুন্সির ডাঙ্গি,ভুইয়া ডাঙ্গি এলাকার বন্যার্তদের মাঝে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

[৫] বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ গণমাধ্যমকে বলেন, "বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিনে বন্যার্ত মাঝে খাবার দ্রব্যাদি পৌঁছে দিতে পেরে আমরা তৃপ্ত। "।

[৬] ত্রাণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসিবুর রহমান জ্যামি,রুকসুর সাবেক ধর্ম সম্পাদক কে এম তামজিদ,ডিগ্রিচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার আহমেদ। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ