শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোমা মেরে লালমনিরহাট কারাগার উড়িয়ে দেওয়ার হুমকি, নিরাপত্তা জোরদার

ইসমাঈল ইমু ও লাভলু শেখ : [২] লালমনিরহাট জেলা কারাগার বোমা মেরে উড়িয়ে দিয়ে সাথী ভাইদের নিয়ে যেতে চিঠি ও মোবাইলে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত রোববার রাতে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে কারাগার কর্তৃপক্ষ। সোমবার বেলা ১২টার দিকে কারাগারের মূল ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

[৩] জানা গেছে, গত সপ্তাহে লালমনিরহাট কারাগারের জেল সুপার ও জেলা প্রশাসককে একটি উড়ো চিঠি পাঠানো হয়। চিঠিটি আমলে নিয়ে কারাগারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করেছে প্রশাসন। এরই মধ্যে গত শনিবার বিকেলে জেল সুপার কিশোর কুমার নাগকে একটি টেলিটক নম্বর থেকে ফোন করে একইভাবে হুমকি দেওয়া হয়।

[৪] ফোনে জেল সুপারকে বলা হয়, যেকোনো মূল্যে জেলখানা থেকে তাদের সাথী ভাইদের মুক্ত করা হবে। উড়িয়ে দেওয়া হবে কারাগার। মোবাইল ফোনে এমন কলের পরপরই কারাগারের রাস্তাসহ আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়। হঠাৎ নিরাপত্তা জোরদার হলে বিষয়টি প্রকাশ পায়।

[৫] লালমনিরহাটের জেল সুপার কিশোর কুমার নাগ বলেন, জিডি আমাদের নিরাপত্তার একটি অংশ। জেলখানার নিরাপত্তা সারাদেশে সব সময় থাকে।

[৬] লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, এমন হুমকি দিয়ে গত সপ্তাহে আমার কাছে ও জেল সুপারের কাছে একটি করে চিঠি আসে। এরপর জেল সুপারকে মোবাইলে হুমকি দেয়া হলে জিডি করা হয়েছে। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়