শিরোনাম
◈ রাতভর নাটকীয়তার পর যেভাবে গ্রেফতার হলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র, তার বিরুদ্ধে যত অভিযোগ ◈ তৃতীয় টার্মিনালে বিদেশি আগ্রহ, আর্থিক ক্ষতিতে পড়বে বিমান ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের যুদ্ধ উন্মাদনা বন্ধে মার্কিন সিনেটে প্রস্তাব পাস: প্রেসি‌ডে‌ন্টের প্রতিক্রিয়া ◈ ইরান মোকাবিলায় আমেরিকার অপেক্ষা নয়, একাই পদক্ষেপ নেবে ইসরায়েল: বেন-গভীর ◈ ডিসেম্বরে চূড়ান্ত হতে পারে আইএমএফের নতুন ঋণ সমঝোতা ◈ পেলে ও ম্যারাডোনার চেয়ে মে‌সি আলাদা স্তরে, বল‌লেন সুইডে‌নের ইব্রাহিমোভিচ  ◈ প্রথমবার ভারতের মূল দ‌লের হ‌য়ে আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে খেল‌বেন বৈভব!  ◈ আয়ারল‌্যান্ড নতুন অ‌ধিনায়‌কের অধী‌নে ভারতের বিরু‌দ্ধে খেলবে, দল ঘোষণা ◈ ইংল্যান্ডকে রুখে দিয়ে নকআউটের দ্বারপ্রান্তে ঘানা ◈ হরমুজের ভবিষ্যৎ ব্যবস্থাপনায় যৌথ ঘোষণা ইরান-ওমানের

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যৌন নির্যাতনে অভিযুক্ত শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জবি প্রতিনিধি: [২] যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক আব্দুল হালিম প্রামাণিককে স্থায়ী বহিষ্কারের দাবিতে বন্ধ ক্যাম্পাসে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টায় ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থী জোট’ ব্যানারে মানববন্ধন করে অভিযুক্ত ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি করেন তারা।

[৩] মানববন্ধনে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী খায়রুল হাসান জাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তওসিব মাহমুদ সোহান, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা মেঘলা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী এইচএম তানভীর, মাহবুবুর রহমান ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসান মাহাদী।

[৪] মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, যৌন নিপীড়ক হালিম প্রামাণিকের বিচার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে প্রহসন করেছে। তদন্ত কমিটির নামে তিন বছর ধরে এই ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন ভূমিকায় আমরা আশ্চর্য হয়েছি। তারা বলেন, যেখানে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে মূল্যবোধ ও নৈতিকতা শিখবে সেখানে আমরা শিক্ষকের কাছে যৌন নিপীড়নের শিকার। পাড়ার মাস্তান আর এসকল শিক্ষকদের মাঝে কোনো পার্থক্য দেখা যায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলাম কিন্তু দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষকের শাস্তির বদৌলতে তাকে ডিফেন্ড করছে। আমরা কোনোভাবেই ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাই না। আমরা জানতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে একজন যৌন নিপীড়ক শিক্ষকের পক্ষে অবস্থান নিতে পারে?

[৫] তারা হুশিয়ারি করে আরও বলেন, তদন্ত কমিটির নামে ভিক্টিমকে অযাচিত প্রশ্ন করে আবারও নিপীড়ন করা হয়। অবিলম্বে অভিযুক্ত হালিম প্রামাণিককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। পুনরায় এরকম কোনো ঘটনা ঘটলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়