শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৯:৪৫ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহজ হলো আয়কর রিটার্ন দাখিল: অনলাইনে আর কাগজপত্র আপলোড নয়, লাগবে শুধু তথ্য

এখন থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে কোনো কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হবে না। শুধু প্রয়োজনীয় তথ্য দিলেই রিটার্ন দাখিল করা যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দেওয়া এখন আরও সহজ হলো।

চলতি অর্থবছর থেকে কিছু ব্যতিক্রম ছাড়া সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। রিটার্ন জমার সময়সীমা ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। এনবিআর সূত্রে জানা গেছে, গত সপ্তাহ পর্যন্ত সাড়ে আট লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।

কাগজ নয়, লাগবে শুধু তথ্য

করদাতাদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য যে দলিল বা কাগজের ভিত্তিতে তৈরি হবে, তা নিজ হেফাজতে রাখতে হবে। কর কর্মকর্তারা নিরীক্ষার সময় চাইলে এসব দলিল প্রমাণ হিসেবে জমা দিতে হতে পারে।

Advertisement

যেসব কাগজের তথ্য লাগবে

রিটার্ন দাখিলের সময় প্রয়োজন হতে পারে—বেতন খাতের আয়ের দলিল, সিকিউরিটিজের সুদ আয়ের সনদ, ভাড়ার চুক্তিপত্র, পৌর করের রসিদ, বন্ধকি ঋণের সুদের সনদ, মূলধনি সম্পদ ক্রয়-বিক্রয়ের চুক্তিপত্র ও রসিদ, লভ্যাংশের ডিভিডেন্ড ওয়ারেন্ট, উৎসে কর কাটার সার্টিফিকেট ইত্যাদি।

কর রেয়াত পেতে বিনিয়োগের প্রমাণপত্রও লাগবে। যেমন জীবন বিমার প্রিমিয়াম রসিদ, ভবিষ্য তহবিলে চাঁদার সনদ, সঞ্চয়পত্র, শেয়ার, ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস), কল্যাণ তহবিল বা জাকাত তহবিলে চাঁদা প্রদানের সনদ ইত্যাদি।

কীভাবে অনলাইনে রিটার্ন দেবেন

সব করদাতা ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করবেন এনবিআরের ওয়েবসাইটে— https://www.etaxnbr.gov.bd। অনলাইনে রিটার্ন দিতে হলে আগে নিবন্ধন করতে হবে। এর জন্য টিআইএন নম্বর ও বায়োমেট্রিক করা মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। রিটার্ন জমা দিলে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তি রসিদ মিলবে।

কর পরিশোধের নিয়ম

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন।

অনলাইনে রিটার্ন দাখিলের সময় কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সমাধানের জন্য এনবিআরের কল সেন্টার ও অনলাইন সহায়তা কার্যক্রম সার্বক্ষণিকভাবে চালু থাকবে। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ