শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নন-ইমিগ্র্যান্ট ভিসা নবায়ন শুরু করেছে ঢাকায় মার্কিন দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক : [২] রোববার আবেদন গ্রহণ শুরু হয়েছে জানিয়ে দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ছিলেন এবং পুনরায় লেখাপড়ায় ফিরে যেতে ইচ্ছুক এমন শিক্ষার্থীসহ নির্দিষ্ট কয়েক ধরনের নন-ইমিগ্র্যান্ট যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে এবং ভিসা নবায়ন করা দরকার, তারা আবেদন করতে পারবেন।

[৩] আবেদনকারীরা এই লিংকে গিয়ে www.ustraveldocs.com/bd লগইন করে তাদের প্রোফাইল আপডেট করে এবং ফি পরিশোধ করার পর তাদের আবেদন ওয়েবসাইটে সেন্টারে জমা দিতে পারবেন।

[৪] দূতাবাস ইন্টারভিউ-ওয়েভার নবায়নের জন্য যোগ্য এমন F, J, M, O, Q এবং C1/D আবেদনগুলো ভিসার জন্য বিবেচনা করবে।

[৫] ইন্টারভিউ ব্যতীত ভিসা নবায়নের যোগ্যতা অর্জনের জন্য, আবেদনটি অবশ্যই পুরাতন ভিসার একই শ্রেণিভুক্ত হতে হবে এবং এই আবেদন পুরাতন ভিসার মেয়াদ শেষ হওয়ার ২৪ মাসের মধ্যে হতে হবে।

[৬] আবেদনকারীদের জরুরি প্রয়োজনে অথবা অবিলম্বে ভ্রমণ করতে হলে support-bangladesh@ustraveldocs.com এ যোগাযোগ করতে বলা হয়েছে। সম্পাদনা: রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়