শিরোনাম
◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোববার বিশ্বজুড়ে রেকর্ডসংখ্যাক করোনারোগী শনাক্ত হয়েছে: হু

আসিফুজ্জামান পৃথিল: [২] ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন। মারা গেছেন সাড়ে ৫ হাজার জন। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ভারতে। এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। বিবিসি

[৩] বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, রোববার ভারতে ৯৪,৩৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এরপরেই শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে ৪৫,৫২৩ জন এবং ব্রাজিলে ৪৩,৭১৮ জন। এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র এবং ভারতে। আর ব্রাজিল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে সেখানে ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। এনবিসি

[৪] যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বে সবচেয়ে বেশি রোগী রয়েছে ভারতে। গত সপ্তাহে দেশটি জানিয়েছে যে, আগস্ট মাসে ভারতে প্রায় বিশ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। মহামারি শুরু হওয়ার পর কোন একমাসে কোন দেশে রোগী শনাক্তের সর্বোচ্চ সংখ্যা।

[৫] সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতিদিন গড়ে ৬৪ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে। জুলাই মাসের তুলনায় এই হার ৮৪ শতাংশ বেশি। সেপ্টেম্বরের শুরু থেকে প্রতিদিনের মৃত্যুর সংখ্যা এক হাজারের বেশি বেড়ে গেছে।

[৬] বিশ্বে করোনাভাইরাসে শনাক্ত মোট রোগীর প্রায় এক-তৃতীয়াংশ শনাক্ত হয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৬০ লাখের বেশি রোগী রয়েছে। জুলাই মাসে দেশটিতে রোগী শনাক্তের হার অনেক বাড়লেও, এরপর থেকে কমে এসেছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়