শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি সপ্তাহে কুয়েতে এমপি পাপুলের আনুষ্ঠানিক বিচার শুরু

ডেস্ক রিপোর্ট : কুয়েতে অর্থ ও মানবপাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি এমপি শহীদ ইসলাম পাপুলের আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে।

আগামী বৃহস্পতিবার তার মামলার শুনানি হতে পারে বলে কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আল কাবাস আরবি এ খবর জানিয়েছে।

সূত্রটি আরও জানায়, ওই মামলায় দেশটির একজন সংসদ সদস্য সা’দুন হাম্মাদ ও সালেহ খুরশিদও বিচারের মুখোমুখি হতে পারেন।

৬ জুন মানব পাচার, ভিসা জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। প্রতারণা করে পাপুলের সম্পদের পাহাড় গড়ার কাহিনী জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে।

এছাড়া তাকে কুয়েতের প্রভাবশালী সরকারি কর্মকর্তারা কিভাবে ঘুষ, উপহার ও অন্যান্য সুযোগের জন্য সহায়তা করে।

তদন্তে জানা যায়, এমপি পাপুলের জন্য ২৩ হাজারের বেশি কর্মীর এন্ট্রি ভিসার অনুমোদনে সহায়তা দিয়েছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জাররাহ।
আর এসব তথ্য সামনে আসার পরই কুয়েতের ওই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এবার আরও দুই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গত ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি রয়েছে।যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়