শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক মামলায় যুবলীগের সাবেক নেতা আরমানের জামিন স্থগিত

নূর মোহাম্মদ: [২] যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমান। গত ১০ সেপ্টেম্বর আরমানের জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। পরে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রোববার চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান ওই জামিন স্থগিত করেন।

[৩] গত বছরের ৫ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র‌্যাব তাকে আটক করে। পরে রাজধানীতে আনার পর অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এরপর রমনা মডেল থানায় র‌্যাব-১ মামলা দায়ের করে। ওই মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়