শিরোনাম
◈ রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার ইয়াবাসহ ৩ জন আটক

সুজন কৈরী : [২] টেকনাফের মিঠাপানির ছড়া এলাকায় রোববার ভোর রাতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটকরা হলেন- মো. নসুরুল্লাহ পিতা মৃত হোসেন আহম্মদ, মো. নইমুল্লাহ ও মো. শফিক আলম।

[৩] আটকরা একটি আলুর বস্তায় ১০ হাজার ও তাদের শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে যাচ্ছিলেন।

[৪] কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, জব্দ ইয়াবা ও আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্ট গার্ড জিরো টলারে›স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও থাকবে।

  • সর্বশেষ