শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাহরাইনে বিক্ষোভ, ইসরায়েলি পতাকায় আগুন, ম্যাক্রোকে সাবধান করলেন এরদোগান

রাশিদুল ইসলাম : [২] ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে দেশটির জনগণ সরকারের বাধা উপেক্ষা করে ব্যাপক বিক্ষোভ করছেন। বিক্ষোভের সময় তারা ইসরায়েলের পতাকায় আগুন ধরিয়ে দেয়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর বাহরাইনে যে কোনোধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মানামা সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে বাহরাইনের প্রধান বিরোধী জোট আল-ওয়েফাক রাজধানী মানামা এবং আরো কয়েকটি শহরে বিক্ষোভ মিছিল করে এবং তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। প্রেসটিভি

[৩] গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং বাহারাইনের মধ্যকার এ চুক্তির কথা ঘোষণা দেন। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইহুদি লবিকে খুশি করে এ নির্বাচনে বিজয়ী হতে সচেষ্ট রয়েছেন ট্রাম্প। তারই অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর চুক্তি করে দেয়ার পদক্ষেপ নিয়েছেন।

[৪] এদিকে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের স্বাভাবিক সম্পর্ককে মেনে নেয়নি তুরস্ক। এছাড়া ভূমধ্যসাগরে তেল-গ্যাস উত্তোলন নিয়ে তুরস্কের সঙ্গে গ্রিসের যে টানাপড়েন চলছে ফ্রান্স এক্ষেত্রে ইস্তাম্বুলের বিরুদ্ধে পক্ষ নেয়ায় প্রেসিডেন্ট এরদোগান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে হুশিয়ার করে বলেছেন তার দেশের সঙ্গে তিনি যেন গোলমান করতে না আসেন।

[৫] ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করার পর আমিরাত, গ্রিস ও ইসরায়েল এক যৌথ সামরিক মহড়ার আয়োজন করে। এবং এ মহড়ায় চারটি এফ-১৬ বিমান পাঠায় আমিরাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়