শিরোনাম
◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান ◈ কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ◈ স্টুডেন্ট ভিসাধারীদের জন্য কঠোর সতর্কতা যুক্তরাষ্ট্র দূতাবাসের

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শংকর মৈত্র: কিছু মিডিয়া যুবলীগ ছাত্রলীগের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা চালাচ্ছে

শংকর মৈত্র: ছাত্রলীগ, যুবলীগের কোনো নেতা নয়, ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদার উপর হামলা করেছে তারই অফিসের চুরির অভিযোগে বরখাস্তকৃত কর্মচারী রবিউল। শনিবার পুলিশ তাকে গ্রেফতার করেছে, হামলায় ব্যবহৃত হাতুড়ি পুকুর থেকে উদ্ধার করেছে। রবিউল চার মাস আগে ইউএনও ওয়াহিদার ভ্যানেটি ব্যাগ থেকে টাকা চুরি করেছিল, এ অপরাধে তাকে বরখাস্ত করা হয়।

আমার মনে হয়, এটাই বিশ্বাসযোগ্য ঘটনা হতে পারে। প্রতিশোধ নিতে রবিউল এটা করেছে।

যে কোনো ঘটনার তদন্ত একটু সময় লাগতেই পারে। বিশেষ করে হাতেনাতে যেসব অপরাধী ধরা পরে না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কিছু হলেই রাজনীতির রং লাগিয়ে দেয়া হয়, বিশেষ করে ছাত্রলীগ যুবলীগকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়া হয়। এটা পরিকল্পিত চক্রান্ত মনে হচ্ছে আমার কাছে। কিছু মিডিয়াও এ ফাঁদে পা দিচ্ছে। অবশ্য কিছু মিডিয়া পরিকল্পিত ভাবে যুবলীগ ছাত্রলীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়