শিরোনাম
◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন সরকার পছন্দের লোককে বসাবে, এটাই স্বাভাবিক : তাজুল ইসলাম (ভিডিও) ◈ দিল্লি বা ইসলামাবাদ নয়, তারেক রহমানের হাত ধরে নতুন পথে বাংলাদেশ  ◈ ভারতে ‌গি‌য়ে নিজ দ‌ল জিম্বাবু‌য়ের খেলা দেখার মতো অর্থ নেই ভক্তদের

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রয়োজনীয় গ্রেড থাকা সত্তে¦ও দেড় হাজার এ-লেভেল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাইরে

রাশিদুল ইসলাম : [২] ব্রিটেনে এধরনের ১০ শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন না। আর কাঙ্খিত ফল লাভে ব্যর্থ হয়েছে ১৫ হাজার শিক্ষার্থী। ডেইলি মেইল

[৩] ইউনিভার্সিটিজ এন্ড কলেজেস এ্যাডমিশন সার্ভিস বলছে কোভিডের কারণে পরীক্ষা বাতিল হয়ে যায়। তবে কম্পিউটার পদ্ধতিতে শিক্ষার্থীদের মান নিশ্চিত করে ফলাফল দেয়া হলে বিষয়টি নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

[৪] সার্বিক পরিস্থিতিতে এসব বিষয়ে ফয়সালার জন্যে ব্রিটেনের শিক্ষা বিভাগের বাইরে শিক্ষার্থীরা কয়েক দফা বিক্ষোভ করে প্রতিবাদ জানিয়েছে। তারা ব্রিটিশ সরকারের আদেশে শিক্ষকদের মাধ্যমে সেন্টার এ্যাসেসমেন্ট গ্রেড পদ্ধতির কড়া সমালোচনা করেছেন।

[৫] তবে ৮৭ শতাংশ শিক্ষার্থী তাদের পছন্দের বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে।

[৬] ইউনিভার্সিটিজ এন্ড কলেজেস এ্যাডমিশন সার্ভিস বলছে কোনো কোনো ক্ষেত্রে ভর্তি পরীক্ষার প্রয়োজন নাও হতে পারে। পছন্দমত বিষয়ে পড়াশুনার জন্যে ৩ শতাংশ শিক্ষার্থী ইতিমধ্যে কম খরচের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়