শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে : জি এম কাদের

শাহীন খন্দকার : [২] ঢাকা-৫ আসনে মীর আবদুস সবুর আসুদ এবং নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে কাজী গোলাম কবিরকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

[৩] জালালী জানান, শনিবার দলের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপির সভাপতিত্বে মনোনয়ন বোর্ড তাদের প্রার্থিতা চুড়ান্ত করেছেন। তিনি বলেছেন, প্রতিটি উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা শেষ মুহুর্ত পর্যন্ত মাঠে থাকবে। তাই চুড়ান্ত বিজয়ের লক্ষ্যে সর্ব শক্তি নিয়েই ভোটের মাঠে থাকবে জাতীয় পার্টি।

[৪] নির্বাচনে বিজয়ের জন্যই লড়বে জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী। পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন।

  • সর্বশেষ