শিরোনাম
◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৮ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্থনৈতিক সমৃদ্ধির জন্য উন্নত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা: পলক

লাইজুল ইসলাম: [২] শুক্রবার দুপুরে নাটোর সিংড়া উপজেলার শেরকোল ও খেজুরতলায় নাটোর-বগুড়া জাতীয় মহাসড়কের সম্প্রসারণ ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন সড়ক-মহাসড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ, সংস্কার, যুগোপযোগী ও টেকসই করছে সরকার।

[৩] আইসিটি প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন এদেশে রাষ্ট্রক্ষমতায় থেকে বিএনপি-জামাত শুধু দেশটাকে শোষণ করেছে। দেশের মানুষের মৌলিক চাহিদাটুকুও তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে।

[৪] তিনি বলেন, জনগণের বিপুল সমর্থন নিয়ে আওয়ামী লীগ নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে মানুষের জীবনঘনিষ্ট চাহিদাগুলো পূরণ করেছে যা চলমান রয়েছে। পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির ইতিবাচক ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করছে সরকার।

[৫] পলক আরও বলেন, নাটোর-বগুড়া মহাসড়ক স¤প্রসারণ কাজ একটি ঐতিহাসিক ঘটনা। দেশের উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক বিনিময়, কৃষি স¤প্রসারণ-বিপণন ও অভ্যন্তরীণ যোগাযোগের লাইফলাইনে পরিণত হয়েছে নাটোর-বগুড়া মহাসড়ক। পাশাপাশি দেশের আমদানী-রপ্তানী বাণিজ্য ও ফাউন্ড্রি শিল্পের প্রসারে ভূমিকা রাখবে নাটোর বগুড়া-মহাসড়ক। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়