শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম শহরে ধাক্কা দিয়ে ছিনতাই করে এমন চক্রের দুই সদস্য আটক

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম শহরের জনবহুল এলাকা নিউমার্কেট ও রিয়াজউদ্দিন বাজারের আশে পাশে। বিশেষ করে সন্ধ্যায় অফিস ছুটির পর কিংবা পথচারী ও কেনাকাটা করতে আসা মানুষের ভিড় থাকে এ এলাকায়। আর এই ভিড়ের মাঝে পকেট থেকে মোবাইল, মানিব্যাগ, টাকা ছিনিয়ে নেয় একটি চক্র।

[৩] এমন একটি ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

[৪] নতুন রেল স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুই ছিনতাইকারী হলো, কর্ণফুলী থানাধীন ৪ নম্বর ওয়ার্ড খোয়াজনগর এলাকার মো. বেলালের ছেলে মো. রুবেল (২২) ও ৮ নম্বর ওয়ার্ড ইছানগর এলাকার জহুর আহমদের ছেলে মো. জাবেদ (২৪)। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, নতুন রেল স্টেশনের সামনে থেকে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এই ছিনতাইকারীরা সন্দেহজনকভাবে ঘুরাঘুরির সময় আটক করা হয়।

[৫] এ সময় তাদের কাছে মোবাইল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেটি ছিনতাই করা মোবাইল বলে জানায়। পরে মোবাইলের মালিককে শনাক্ত করে ডেকে আনলে তার কাছ থেকে ছিনতাই করেছে বলে নিশ্চিত হই। মোবাইলের মালিককে মোবাইল বুঝিয়ে দেওয়া হয়েছে।

[৬] কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান বলেন, গ্রেফতারকৃত দুই ছিনতাইকারী স্বীকার করেছে তারা একটি চক্রের সদস্য এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে মানুষের কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেয়।

[৭] বিশেষ করে নিউমার্কেট ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত এই চক্রটি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়