শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গাপুরে নালায় যুবকের ভাসমান লাশ উদ্ধার

রাজেশ গৌড়: [২] নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গ্রামীণ রাস্তা ও মসজিদের পাশে নালায় এক যুবকের ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। ভাসমান ওই যুবক মো. কেফায়েত উল্লাহ এমরান (২৬) উপজেলার বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

[৩] মৃত এমরান চার মাস বয়সী এক সন্তানের জনক এবং মৃগী রোগী ছিলেন বলে স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়।

[৪] বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই গ্রামে রাস্তার পাশে নালায় ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া এলাকাবাসী।

[৫] স্থানীয় সূত্রে জানা যায়, এমরান গত বুধবার সন্ধ্যায় খোয়াড়ে ছাগল আনতে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ থাকে। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী গ্রামের রাস্তা ও মসজিদের পাশে নালায় ভাসমান অবস্থায় এমরানের লাশ দেখতে পায়।

[৬] দুর্গাপুর থানার তদন্ত ওসি মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গতকাল পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের কেনো অভিযোগ করেনি। সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। উদ্ধর্তন কৃর্তপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়