শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে চলমান সংক‌টের কার‌ণে বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে না পাকিস্তান ক্রিকেট দল? ◈ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় কাতারে স্থগিত ফুটবল ◈ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু ◈ ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ডোনাল্ড ট্রাম্প ◈ বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য ◈ ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ ◈ ইরানকে সমর্থন জানাল চীন ◈ পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন ◈ সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা ◈ মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৯ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় দলের এক খেলোয়াড়সহ দুই জন করোনা পজেটিভ!

রাহুল রাজ: [২] জাতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের প্রথম দিনের করোনা টেস্টের ফলাফল এসেছে আজ। যেখানে একজন ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছেন বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।

[৩] মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একজন স্টাফের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর এখানে গ্রæপ অনুশীলন বন্ধ রাখা হয়েছিল। এতে ক্রিকেটারদের মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এই আতঙ্ক কাটিয়ে আগামীকাল আবার শুরু হচ্ছে অনুশীলন।

[৪] আর এই অনুশীলনের আগে ঢাকাস্থ সব জাতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে গতকাল ১৭ জন ক্রিকেটার ও সাত জন স্টাফের পরীক্ষা করানো হয়।

[৫] এই ১৭ জন ক্রিকেটারের মধ্যে ১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সেই ক্রিকেটারের নাম পরিচয় এখনো জানা যায়নি। ৭ জন সাপোর্ট স্টাফের মধ্যেও একজনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে।

[৬] এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘আমরা ঢাকায় যারা অনুশীলনে অংশ নেবেন, সবাইকে পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছি।

[৭] ১৪ জনকে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ১৭ জন ক্রিকেটার ছিলেন। ক্রিকেটার আর কেউ বাকি নেই। একজনের করোনা আক্রন্তের খবর এসেছে। এখনি তার নাম প্রকাশ করতে চাচ্ছি না। তবে আরো কয়েক জন সাপোর্ট স্টাফ টিম বয়, ম্যাসাজম্যান, এদের পরীক্ষা বাকি আছে।
এই পরীক্ষার পর শ্রীলঙ্কা সফর সামনে রেখে আবার অনুশীলন শুরু হবে। আর এই পর্বের অনুশীলনে কোচরাও যোগ দেবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়