শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল? ◈ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা ◈ প্রথমবার শহীদ মিনারে গিয়ে যা বললেন জামায়াত আমির ◈ শিক্ষা বেকারত্ব বাড়ানোর জন্য নয়, বরং এটি বেকারত্ব কমাতে ও দক্ষ মানবসম্পদ তৈরি করতে ভূমিকা রাখবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫৫ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফকিরহাটে ৫ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের ফকিরহাটের বিভিন্ন ইউনিয়ন পরিষদে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংরক্ষিত নারী ইউপি সদস্যসহ পাঁচ নির্বাচিত জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

গত ৩১ আগস্ট তিনজন এবং ৬ সেপ্টেম্বর দুজনের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে ওই জনপ্রতিনিধিদের সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

তারা হলেন- ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫, ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তাসলিমা লতা, নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য সরদার আলতাফ হোসেন, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল জব্বার, পিলজংগ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মোস্তফা কামাল হারুন এবং একই ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য সাধন কুমার দে।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান দুপুরে এই প্রতিবেদককে বলেন, ফকিরহাট উপজেলার চারটি ইউনিয়নের পাঁচজন নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে বিভিন্ন সময়ে সাধারণ উপকারভোগীদের ভুয়া বয়স্ক ভাতার কার্ড দিয়ে সরকারের টাকা আত্মসাৎ করা, জন্ম নিবন্ধন এবং ঘরের তালিকা তৈরিতে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করার অভিযোগ পায় প্রশাসন।

ইউপি সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে মাঠে নেমে তার সত্যতা পায় প্রশাসন। পরে আমরা স্থানীয় সরকারকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন- ২০০৯ অনুযায়ী এই পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করার চিঠি হাতে পেয়েছি। সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়