শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে পিকনিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

জামাল হোসেন খোকন: [২] নিহত শুভ উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের বসতিপাড়ার নজু মিয়ার ছেলে। শুভ মৃগমারী সরকারি প্রাথমিক বিদ্যলয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলেন।

[৩] নিহত শুভর পিতা নজু মিয়া বলেন,আমার ছেলে শুভ ও তার বন্ধুরা সোমবার রাতে বাড়ির পার্শ্ববর্তী মাঠে পিকনিক করছিল। পিকনিকে লাইট ও সাউন্ড বক্সে গান শোনার জন্য বাড়ি থেকে তার টেনে বিদ্যুত নিয়ে ছিলো।

[৪] সকাল ১১ টার দিকে বিদ্যুতের তার গোছানোর সময় বিদ্যুতায়িত হলে তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু শুভর মৃত্যুতে মৃগমারী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে পিতা-মাতার আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ