শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে গাড়ির চাকা ফেটে বাস খাদে পড়ে ২৫ শ্রমিক আহত

সাভার প্রতিনিধি : [২] সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকবাহী রিজার্ভ বাস খাদের পানিতে পড়ে অন্তত ২৫ শ্রমিক আহত হয়েছেন।

[৩] মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

[৪] ফায়ার সার্ভিস জানায়, সকালে ধামরাইয়ের ধানতারা এলাকা থেকে আশুলিয়ার জিরানীবাজারের টেংগুরি এলাকার একটি স্পিনিং মিলে কাজে যোগদানের উদ্দেশে বাসে করে শ্রমিকরা রওনা দেয়। পরে গোয়ালবাড়ি এলাকায় পৌঁছালে বাসটির সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায়। এসময় বাসে থাকা শ্রমিকদের মধ্যে প্রায় ২৫ জন শ্রমিক আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বাসটি তল্লাশি করেছেন এবং বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

[৫] ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে বাসটি ও বাসের চারপাশ তল্লাশি করা হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর খবর কিংবা মরদেহ পাওয়া যায়নি। আর কেউ নিখোঁজও নেই। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ